শনিবার , ২ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সিলেটে পৌঁছে শাহজালাল (রহ.) মাজার জিয়ারত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২, ২০২৬ ৮:২৯ পূর্বাহ্ণ

Spread the love

সিলেটে পৌঁছেই তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল (রহ.) মাজার-এ গিয়ে তিনি দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন। এ সময় সিলেট বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টার দিকে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সিলেট সফর।

সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সকাল ১১টায় চাঁদনীঘাট এলাকায় সুরমা নদী তীর ঘিরে সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন এবং নগর ভবনের সামনে সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

এরপর দুপুরে সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খনন কাজের উদ্বোধন করবেন। সিলেট সার্কিট হাউস-এ মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি-তে দলীয় সভায় অংশ নেবেন।

সন্ধ্যা ৭টায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। উল্লেখ্য, দলীয় চেয়ারম্যান হিসেবে গত ২২ জানুয়ারি সিলেটে জনসভা করলেও প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম সফর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যে তিন দিনের বিরতির পর ফের যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি হামলা

মেহেরপুরের ৪ ভোটকেন্দ্রে সংঘর্ষ, আহত ১৭

পশুর হাট ও শপিংমলকে টার্গেট করে সক্রিয় জাল টাকার সিন্ডিকেট

মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

সরকার জানে না তারেক রহমান কখন দেশে ফিরবেন: পররাষ্ট্র উপদেষ্টা

এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনা দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

জিয়াউর রহমান হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তা ডিবি হেফাজতে

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩, অপহরণ ২

তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিতে গিয়ে বাস দুর্ঘটনা, আহত ৩২

পদায়নে সততা-মেধাই মূলনীতি: ডিসিদের বার্তা প্রধানমন্ত্রীর