বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নিউইয়র্কে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর সঙ্গে ‘জনতার প্রবাসী’ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ

Spread the love

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সংরক্ষিত নারী আসন–২৭ থেকে নির্বাচিত সংসদ সদস্য, আইনজীবী ও সাবেক কর্পোরেট নির্বাহী ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

সফরকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘জনতার প্রবাসী’-র চেয়ারম্যান এ এইচ এম মুজাহিদুল ইসলাম। সাক্ষাতকালে তারা প্রবাসী বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন, আইনি সহায়তা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকার নানাদিক নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

সর্বশেষ - অপরাধ