বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চটকদার অনলাইন ঋণে প্রতারণার ফাঁদে সাধারণ মানুষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৫ ৪:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

‘তাৎক্ষণিক অনলাইন ক্যাশ’, ‘দ্রুত ক্যাশ’, ‘ক্যাশ ক্রেডিট’, ‘স্মার্টলোন ওয়ার্ল্ড’, ‘গুইকলোন’—এমন সব মোবাইল অ্যাপের বিজ্ঞাপনে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছে প্রতারক চক্র। তারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অল্প পরিমাণ ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে তথ্য নিয়ে অর্থ আদায় করছে।

প্রথমে রেজিস্ট্রেশনের সময় এনআইডি, ফোন নম্বর ও ইমেইল সংগ্রহ করে ১,৫০০ টাকার ঋণ দেখালেও গ্রাহক পান মাত্র ৯৭৫ টাকা। এক সপ্তাহ পর পরিশোধ করতে হয় ১,৭২৫ টাকা পর্যন্ত। এক দিন দেরি হলেই ৩০০ শতাংশ পর্যন্ত সুদ যোগ হয়। এরপর ফোন ও হোয়াটসঅ্যাপে হুমকি, এমনকি ব্যক্তিগত তথ্য চুরি করেও ব্ল্যাকমেইল করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব অ্যাপ বা ওয়েবসাইটের সঙ্গে তাদের কিংবা আইএমএফের কোনো সম্পর্ক নেই। ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, অনুমোদন ছাড়া অনলাইনে ঋণ দেওয়াকে আইন অপরাধ হিসেবে গণ্য করেছে। কেউ এ ধরনের প্ল্যাটফর্ম পরিচালনা করলে তার সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা ৫০ লাখ টাকা জরিমানা হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংক সবাইকে সতর্ক করে জানিয়েছে—এ ধরনের অননুমোদিত অ্যাপে ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ সিলেটি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হোয়াইটওয়াশ: হারিসের বিধ্বংসী সেঞ্চুরিতে পাকিস্তানের সহজ জয়

হামে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮, বাড়ছে সংক্রমণ

পুলিশের নতুন রূপরেখা: ১৮০ দিনের কর্মসূচি ও ৯টি নতুন ইউনিট গঠন

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

সাত কলেজের পদযাত্রা আজ শিক্ষা ভবন অভিমুখে

বাংলাদেশের যুবাদের দাপুটে জয়, দক্ষিণ আফ্রিকান যুবাদের লড়াই বৃথা

আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

রাবি শিক্ষার্থীদের ওপর হামলা, মহাসড়ক অবরোধ

নারী-শিশুকে যৌন হয়রানি করলে পুরুষের শাস্তি দ্বিগুণ হবে