শনিবার , ৯ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাংবাদিক তুহিন হত্যায় ‘হানিট্র্যাপ’ চক্রের যোগসাজশ, আটজন শনাক্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ১১:২২ পূর্বাহ্ণ

Spread the love

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানিয়েছেন, হানিট্র্যাপ চক্রের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আসামিদের বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

শনিবার সকালে জিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনার জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে এ মামলায় আটজনের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এর মধ্যে সাতজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—প্রধান আসামি কেটু মিজান (১৫ মামলার আসামি), তার স্ত্রী ও হানিট্র্যাপ চক্রের সদস্য পারুল আক্তার ওরফে গোলাপি, আল আমিন (২ মামলা), স্বাধীন (২ মামলা), শাহজালাল (৮ মামলা), ফয়সাল হাসান এবং সাব্বির (২ মামলা)। আরেক আসামি আরমান এখনও পলাতক, তাকে ধরতে অভিযান চলছে।

কমিশনার জানান, হত্যার অস্ত্র উদ্ধার করা হয়েছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ হাতে রয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেলে দ্রুত চার্জশিট দাখিল করা হবে। সংগৃহীত ভিডিও ফুটেজ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর বহু গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ায় হাজারো শ্রমিক বেকার হয়ে পড়েছেন। আর্থিক সংকটে পড়ে তাদের একটি অংশ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা সামাজিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা সিটির আরও ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিস্থিতি স্বাভাবিক হলে সব ধরনের ভারতীয় ভিসা চালু হবে

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা

ইসলামী আন্দোলনের নেতাদের খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনায় দোয়া

দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ‘ককরোচ জনতা পার্টি’র

লন্ডন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

প্রশ্নফাঁস রোধে কঠোর নতুন আইনের ঘোষণা দিলেন নরেন্দ্র মোদি

পৃথিবীতে ফেরার পর কেমন আছেন, কী করছেন আর্টেমিসের নভোচারীরা

চোরাচালান সিন্ডিকেটের ৯ সদস্য আটক

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হাদি গুলির ঘটনা: নাহিদ