রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কুমিল্লায় বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৫ ১:২১ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে কুমিল্লায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) নগরীর চকবাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন

তিনি পথচারী, ব্যবসায়ী ও ক্রেতাদের হাতে লিফলেট তুলে দেন এবং জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। ইয়াছিন বলেন, “জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার অঙ্গীকার।”

এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা এডভোকেট আলী আক্কাস, আতাউর রহমান ছুটি, আব্দুর রহমান, ভিপি নজরুল ইসলাম এবং দলের অঙ্গসংগঠনের নেতারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত