বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শ্রমশক্তি রফতানিতে দালাল চক্রই প্রধান বাধা: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ৭:০৭ পূর্বাহ্ণ

Spread the love

বিদেশে শ্রমশক্তি রফতানির ক্ষেত্রে দালাল চক্রকে সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শ্রমশক্তি রফতানির পুরো প্রক্রিয়াই দালালদের দ্বারা বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই খাতকে দালালমুক্ত করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, পৃথিবীতে বর্তমানে তারুণ্যের ঘাটতি রয়েছে, অথচ বাংলাদেশ হলো তারুণ্যের খনি। এই তরুণ জনশক্তি সোনার চেয়েও দামী সম্পদ। তিনি বলেন, সারা পৃথিবীকেই আমাদের কাছে আসতে হবে, কারণ এত বিপুল তরুণ জনশক্তি আর কোথাও নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ তুলে ধরেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চলন্ত বাসে আগুন, ড্রাইভার-হেলপার লাপাত্তা

নির্বাচন হবে ভবিষ্যতের মানদণ্ড: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

ইসরায়েল যেভাবে ইরানে ‘পরাজয়’ বরণ করল

এনবিআর কর্মকর্তাদের প্রতি সরকারের কঠোর হুঁশিয়ারি: কর্মস্থলে ফেরার নির্দেশ

ইরানের ওপর মার্কিন হামলা: ১৫ বছরের পরিকল্পনার ‘চূড়ান্ত পরিণতি’

লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়, ছাড়িয়েছে ৫ কোটি টাকা

সালমান-আনিসুলের বিরুদ্ধে আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আভাসে বিশ্ববাজারে তেলের দামের পতন

প্রক্রিয়া চলছে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার