শনিবার , ৯ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যুক্তরাজ্যের বিশেষ মেডিকেল টিম ঢাকায়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা দিতে যুক্তরাজ্য থেকে ৯ সদস্যের জরুরি মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে।

ব্রিটিশ হাইকমিশন শনিবার এ তথ্য জানায়। এই টিমে রয়েছে ক্লিনিক্যাল সংক্রামক রোগ বিশেষজ্ঞ, নিবিড় পরিচর্যা চিকিৎসক, সংক্রমণ নিয়ন্ত্রণ নার্স এবং পুনর্বাসন বিশেষজ্ঞরা।

তারা আগামী তিন সপ্তাহ ধরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের সঙ্গে কাজ করবেন এবং স্থানীয় চিকিৎসকদের সহায়তা করবেন।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, যুক্তরাজ্য এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে এবং মেডিকেল টিমের বিশেষায়িত সেবা তাদের দ্রুত সুস্থতায় সাহায্য করবে।

উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়। এর আগে চীন, ভারত ও সিঙ্গাপুর থেকেও চিকিৎসক দল পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত