সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৬ হাজার ৩২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ের মোট ১৮টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। সোমবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।

নতুন ১৩টি এবং সংশোধিত ৫টি প্রকল্পে সরকারি অর্থায়ন ধরা হয়েছে ১০ হাজার ১০১ কোটি টাকা, বৈদেশিক ঋণ ৫ হাজার ৬০৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি টাকা।

সভায় একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদিত হয়—যার মধ্যে রয়েছে টেকসই কৃষি উন্নয়ন, মানসম্পন্ন বীজ আলু উৎপাদন, অনুসন্ধান কূপ খনন, সোনাগাজীতে সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, মিরপুরে আন্দোলনে আহতদের জন্য ১৫৬০ ফ্ল্যাট নির্মাণ, সচিবালয়ের অগ্নিনিরাপত্তা আধুনিকায়ন এবং নতুন ২১ তলা ভবন নির্মাণ।

এ ছাড়া সিরাজগঞ্জ–রায়গঞ্জ সড়ককে চার লেনে উন্নীতকরণ, নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট, ডিজিটাল উদ্যোক্তা ইকো-সিস্টেম উন্নয়ন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য খাতের তিনটি উন্নয়ন প্রকল্পসহ আরও নানা উদ্যোগ অনুমোদন পায়।

সভায় পূর্বে অনুমোদিত ১৫টি প্রকল্পের অগ্রগতির বিষয়েও একনেককে অবহিত করা হয় ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জিএম কাদের ও স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

হামে ৩৫২ শিশুর মৃত্যু: প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

ভুয়া ওয়ার্ক পারমিটে ঝুঁকিতে ইউরোপের শ্রমবাজার

ইরানের কাছে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

জাতীয় চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’, কোরবানি স্থগিত

যুক্তরাষ্ট্র প্রসঙ্গে পাকিস্তানকে সতর্ক করলেন ইরানের প্রেসিডেন্ট

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ইন্তেকাল করেছে,

৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, সংযোগের নির্দেশ দিয়েছে ইসি

ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়ার প্রত্যয়: টাঙ্গাইলে আইসিটি মন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বেইজিং সফর