রবিবার , ১৯ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুক ডাউন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৯, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ

Spread the love

বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি ফেসবুক ব্যবহারকারী আজ রবিবার (১৯ জুলাই, ২০২৬) জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে মারাত্মক কারিগরি সমস্যার সম্মুখীন হয়েছেন। অনেকেই অভিযোগ করেছেন যে, তারা কোনোভাবেই নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না এবং সেশন আউট হয়ে যাচ্ছে। লগইনের চেষ্টা করার সময় অধিকাংশ ব্যবহারকারীর স্ক্রিনে একটি ত্রুটি বার্তা (এরর মেসেজ) ভেসে উঠছে, যেখানে লেখা রয়েছে: “Account Temporarily Unavailable. Your account is currently unavailable due to a site issue. We expect this to be resolved shortly. Please try again in a few minutes।” অর্থাৎ, একটি সাইট সমস্যার কারণে অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং মেটা কর্তৃপক্ষ আশা করছে এটি দ্রুত সমাধান হবে।

বিশ্বব্যাপী বিভিন্ন ওয়েবসাইটের বিভ্রাট পর্যবেক্ষণকারী জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘ডাউনডিটেক্টর’ (Downdetector)-এও এই আকস্মিক সমস্যার পর অভিযোগের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানটির প্রকাশিত রিয়েল-টাইম তথ্যমতে, সবচেয়ে বেশি প্রায় ৩২ শতাংশ ব্যবহারকারী ফেসবুকের মূল ওয়েবসাইট ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। এর ঠিক পরপরই ২৬ শতাংশ ব্যবহারকারী লগইন-সংক্রান্ত জটিলতা এবং ২২ শতাংশ ব্যবহারকারী হোম পেজের নিউজ ফিড বা টাইমলাইন লোড না হওয়ার বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।

অন্য দিকে, ফেসবুকের এই আচমকা ডাউন বা অচল হয়ে যাওয়ার পর অনেক ব্যবহারকারী বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) গিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। এক্স প্ল্যাটফর্মে #FacebookDown হ্যাশট্যাগটি দ্রুত ট্রেন্ডিংয়ে চলে আসে এবং ব্যবহারকারীরা তাঁদের স্ক্রিনে আসা বিভিন্ন ত্রুটি বার্তার স্ক্রিনশট শেয়ার করে অন্যান্যদেরও একই সমস্যা হচ্ছে কি না তা জানতে চান। বিশ্বব্যাপী এই বড় ধরনের কারিগরি বিভ্রাট ও ফেসবুক ডাউন থাকার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে ফেসবুকের মূল মূল প্রতিষ্ঠান ‘মেটা’ (Meta)-র পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা স্পষ্ট মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিস্তা সেতুতে ভিডিও বানাতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিখোঁজ

পরিবারতন্ত্রমুক্ত ও ইনসাফের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

দিল্লির যন্তর মন্তরে বাড়ছে ভিড় ,আন্দোলন ছড়িয়ে পড়ছে বিদেশেও

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষ, যা জানা গেল

পর্যাপ্ত মজুত সত্ত্বেও কারসাজিতে অস্থির মসলার বাজার

হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি

আসিফ মাহমুদের দাবি ও ৫ আসনে শাপলা কলির জয়

দিনে গালাগালি, রাতে ধর্ণা — ‘আপসহীন’ নেতাদের আচরণে ক্ষোভ আব্দুল কাদেরের

দেশের অর্থনীতিতে এখনো স্বস্তি ফেরেনি

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথের খবর