শনিবার , ৯ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশের মানুষ ইতিবাচক পরিবর্তনের অপেক্ষায়: তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ণ

Spread the love

দেশের মানুষ একটি ইতিবাচক ও স্থায়ী পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রত্যেক নাগরিকই একটি ভালো পরিবর্তনের প্রত্যাশায় আছে।

শনিবার রাজধানীর কাকরাইলে উইলস লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিএনপিপন্থি চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব)-এর কেন্দ্রীয় কাউন্সিলে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, এক বছর আগে ৫ আগস্ট দেশে বহু প্রতীক্ষিত একটি পরিবর্তন এসেছে। সেদিন দেশের মানুষ যেন দীর্ঘদিন পর বুক ভরে শ্বাস নিতে পেরেছিল। কিন্তু এখন তাদের আশা—আগামী দিনগুলো আরও ভালো হোক।

তিনি উল্লেখ করেন, গত জুলাই-আগস্টে দেড় হাজার মানুষ এবং গত ১৫ বছরে কয়েক হাজার মানুষ গুম ও খুনের শিকার হয়েছে। এছাড়া এই সময়ে কয়েক লাখ মানুষ বিভিন্নভাবে আহত হয়েছেন। তারেক রহমান বলেন, “এই ভুক্তভোগীদের প্রত্যাশা যদি আমরা সবাই মিলে পূরণ করতে পারি, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় পার্টির ভেতর দিয়ে আ.লীগ ফেরানোর চেষ্টা চলছে

নববর্ষের নিরাপত্তায় রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

২৭ নভেম্বর শুরু ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা

ট্রাম্পের শুল্ক নীতি, বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হবে

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিকল্প দেশ থেকে তেল আমদানি শুরু

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় ৭ নিহত, ২০ আহত

খালেদা জিয়ার সমাধিতে নব্বইয়ের ছাত্র ঐক্যের নেতারা

আগামী ১০ দিনের মধ্যেই হাদি হত্যা মামলার চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

শাপলা প্রতীক বাতিল, এনসিপিকে নতুন প্রতীক বেছে নিতে নির্দেশ