মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইসলামাবাদে হামলার নিন্দা শাহবাজ শরিফের, ভারতের সম্পৃক্ততার অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১১, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালতের বাইরে ভয়াবহ আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি অভিযোগ করেছেন, এই হামলায় ‘ভারতের সক্রিয়ভাবে সমর্থিত’ চরমপন্থি গোষ্ঠীগুলো জড়িত।

মঙ্গলবার এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, “ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর হামলা নিন্দনীয়।”

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে হওয়া আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

নিজ কার্যালয় থেকে জারি করা আরেক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, “ভারতকে এই অঞ্চলে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর জঘন্য কাজ থেকে বিরত থাকতে হবে।” তিনি আরও জানান, ঘটনাটির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের বিচারের মুখোমুখি করা হবে।

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হামলার জন্য আফগানিস্তানের দিকেও ইঙ্গিত করে বলেছেন, “এই হামলার জবাব দিতে পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত।”

সূত্র: বিবিসি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১২ বিচারপতিকে ছুটিতে পাঠালেন প্রধান বিচারপতি : চায়ের দাওয়াত দিয়ে

রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল

সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাবে অবস্থান আজ, যানজটের শঙ্কা

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ

লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৭৫ বাংলাদেশি

ইরানে বালিকা স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র দায়ী, মার্কিন তদন্তকারীদের ধারণা

এনসিপির মুখ্য সমন্বয়কের পদ ছাড়লেন নাসীরুদ্দীন পাটওয়ারী

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত ইকুয়েডরের গোয়েন্দা প্রধানসহ ৭ জনের মৃত্যু

বাদী চেনেন না আসামিকে, গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো অধ্যক্ষকে