শনিবার , ৭ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ পবিত্র ঈদুল আজহা: ত্যাগের মহিমায় উদ্‌যাপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৭, ২০২৫ ১:১৪ পূর্বাহ্ণ

Spread the love

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ শনিবার (৭ জুন) সারা দেশে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উদযাপিত হবে। এই দিনে ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানির মধ্য দিয়ে মহান আল্লাহর প্রতি তাদের আনুগত্য প্রদর্শন করবেন।

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এছাড়া, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, শনিবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে, আবহাওয়া প্রতিকূল থাকলে বায়তুল মোকাররম মসজিদে প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা।

ইসলামিক ফাউন্ডেশন আরও জানায়, প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও শেষ জামাত যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ঈদের নামাজের জন্য ঈদগাহগুলো প্রস্তুত রয়েছে। সকালে মুসল্লিরা ঈদগাহে যাবেন ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে। নামাজ শেষে তারা আল্লাহর পথে পশু কোরবানি করবেন।

ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, প্রায় চার হাজার বছর আগে মুসলমানদের আদি পিতা হজরত ইব্রাহিম (আ.) স্বপ্নে আদিষ্ট হন তার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য। আল্লাহ তায়ালা হজরত ইব্রাহিম (আ.)-কে এই নির্দেশ দেন। এরপর হজরত ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যান, যার মাধ্যমে তিনি আল্লাহর প্রতি তার সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন করেন। এই সময় আল্লাহর নির্দেশে ইসমাইলের পরিবর্তে সেখানে একটি দুম্বা কোরবানি হয়।

ঈদের পরের দু’দিনও পশু কোরবানি করার সুযোগ রয়েছে। আগামী সোমবার আসরের ওয়াক্ত পর্যন্ত কোরবানি করা যাবে। সামর্থ্যবানদের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। কোরবানির পশুর মাংসের তিন ভাগের এক ভাগ গরিব-মিসকিনকে, এক ভাগ আত্মীয়দের এবং বাকি এক ভাগ নিজেদের জন্য রাখতে হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের হুঙ্কার: ‘চুক্তি হোক বা না হোক, জয় আমাদেরই’

অভ্যন্তরীণ বিষয়ের ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত নয়: নিরাপত্তা উপদেষ্টা

মুনিয়া ইস্যুতে চাঁদাবাজির অভিযোগ, তৌহিদ আফ্রিদিকে ঘিরে নতুন তথ্য ফাঁস

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক

১৫ বছর মামলা-ভয় আর পুলিশের তাড়া সামলিয়েছি: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকার অনুমোদন দিয়েছে চারটি অধ্যাদেশ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধের সময়সীমা ঠিক করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়: আইআরজিসি

বিসিএস পরীক্ষার্থীদের সুবিধায় কর্মসূচির সময় পরিবর্তন জামায়াতের

গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ নিয়ে খেলা চলছে