বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পূর্বাচল দুর্নীতি: তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের সাজা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ৬:২৮ পূর্বাহ্ণ

Spread the love

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি অবৈধভাবে বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিন পৃথক মামলায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রায় ঘোষণা করে আদালত জানান, প্রতিটি মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাজাগুলো ধারাবাহিকভাবে কার্যকর হবে।

রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ২৩ নভেম্বর রায় ঘোষণার তারিখ হিসেবে ২৭ নভেম্বর নির্ধারণ করা হয়। মামলার শুরু থেকেই শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল পলাতক ছিলেন। রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলম কারাগারে রয়েছেন।

দুদকের উপপরিচালক সালাহউদ্দিন গত ১৪ জানুয়ারি প্রথম মামলাটি করেন। পরবর্তীতে তদন্ত শেষে গত ১০ মার্চ ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

সরকারি হাইস্কুলের শিক্ষক-কর্মচারীদের বদলি, ২ শর্তে আবেদন

তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি: হাইকোর্ট

মা হলেন চিত্রনায়িকা শবনম বুবলী

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

জুলাইয়ে হত্যাচেষ্টা: হাসিনা–জয়–কাদেরসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

দুদকের মামলায় কলিমউল্লাহ কারাগারে

প্লট বরাদ্দ কেলেঙ্কারিতে আদালতের রায়: হাসিনা ৫, রেহানা ৭, টিউলিপ ২ বছর কারাদণ্ড

সালাহউদ্দিন আহমেদ: ইসলামবিদ্বেষী নয় বিএনপি, সমতাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় দল

দক্ষিণ কেরানীগঞ্জে লেগুনায় অগ্নিসংযোগ, রহস্যময় দুই ব্যক্তি পলাতক