রবিবার , ৯ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কালিয়াকৈর হাই-টেক পার্কে ফিরছে গতি: বিনিয়োগ প্রস্তাবে গুগল-মেটা ও টিকটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত দেশের প্রথম ও প্রধান হাই-টেক পার্কে নতুন করে গতি ফিরে এসেছে এবং সেখানে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর মাধ্যমে গুগল, মেটা ও টিকটকের বড় অঙ্কের রূপান্তরমূলক বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। শনিবার (৮ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্ক সরেজমিন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। সরকারের ঘোষিত ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারের আলোকেই প্রযুক্তিনির্ভর শিল্পের প্রসার ও আন্তর্জাতিক বিনিয়োগ ত্বরান্বিত করতে কালিয়াকৈরে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্যপ্রযুক্তিমন্ত্রী জানান, বর্তমানে ৩৭১ একরের এই বিশাল পার্কে মোট ৮৫টি প্রতিষ্ঠানকে স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে শাওমী, হুন্দাইয়ের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডসহ ৪০টি কোম্পানি তাদের উৎপাদন কাজ শুরু করেছে। এ পর্যন্ত মোট ১.৬৩৬ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাবিত বিনিয়োগের বিপরীতে প্রায় ২৮৩ মিলিয়ন ডলার ইতিমধ্যে বিনিয়োগ হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত একটি ডেটা সেন্টার প্রকল্পের অধীনে গুগল, মেটা ও টিকটকের এআই (AI) ডেটা সেন্টার নির্মাণাধীন রয়েছে। স্থানীয় প্রযুক্তিশিল্পে ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্যের ব্র্যান্ডিং বাড়ানো, নতুন এআই হাব গড়ে তোলা এবং স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষনীয় শুল্ক ও ট্যাক্স প্রণোদনা চালুর মাধ্যমে ১ লাখ দক্ষ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত