রবিবার , ২৫ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৬ ১:০২ অপরাহ্ণ

Spread the love

বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতার কারণে আগেভাগে ওয়েবসাইট বন্ধ রাখার পরও সাইবার হামলার শিকার হয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট। সাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম বা হামলার চিহ্ন শনাক্ত হওয়ার পর নিরাপত্তা পুনরুদ্ধারে কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা। এ কারণে ছুটি শেষে ব্যাংকিং কার্যক্রম শুরু হলেও রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা যায়নি।

জনতা ব্যাংকের আইটি বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওয়েবসাইটের দুটি স্থানে হামলার আলামত পাওয়া গেছে। ত্রুটিগুলো শনাক্ত করে নিরাপত্তা পুনরুদ্ধারের কাজ চলছে। রোববারের মধ্যেই সাইটটি পুরোপুরি নিরাপদ করে সচল করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।

এদিকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ শূন্য থাকায় এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত ১৯ অক্টোবর জনতা ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। পরদিন থেকে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংক খাতে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়।

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি (PHP)-তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বৈশ্বিক সাইবার হামলার আশঙ্কায় গত ২১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা (ENISA) ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো যৌথ সতর্কতা জারি করে।

সতর্কবার্তায় বলা হয়, এসব ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা আক্রান্ত সার্ভারে দূর থেকে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত নিরাপত্তা প্যাচ বা হালনাগাদ দেওয়া সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ অ্যাপ্লিকেশনগুলোর ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।

এই সতর্কতার অংশ হিসেবে বাড়তি নিরাপত্তার জন্য গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট সাধারণ ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ছুটি শেষে রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট পুনরায় চালু হলেও ম্যালওয়্যার সংক্রমণের কারণে জনতা ব্যাংকের সাইট সচল করা সম্ভব হয়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক, উঠতে পারে ১২ প্রকল্প

রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি

কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান: ক্ষতি পোষাতে শনিবারেও ক্লাস

মন ভালো নেই পূজা চেরির

দাবি আদায়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ২০২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস

মার্কিন সতর্কতায় ভেনেজুয়েলায় ৬টি ফ্লাইট বাতিল

বাংলাদেশে সুনামি ঝুঁকি কতটা—বিশেষজ্ঞদের সতর্কবার্তা

পুলিশের কেউ ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী