শুক্রবার , ১১ অক্টোবর ২০২৪ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ

Spread the love

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। এতে আহত হন নারীসহ উভয় পক্ষের ৬ জন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পূর্ব বিরোধের জেরে আধারার সোলারচর গ্রামে আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া গ্রুপের সঙ্গে আধারা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহেক মিজি গ্রুপের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

আধারা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহেক মিজি বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়ার (সাবেক মেম্বার) নির্দেশে আওয়ামী লীগের লোকজন এ হামলা চালায়। তাদের ছোড়া ককটেল ও গুলিতে আমাদের ৬ জন আহত হয়েছে। প্রায় ৭/৮টি ঘর ভাঙচুর করেছে ।

এদিকে আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া এ সবঅভিযোগের কথা অস্বীকার করেআর বলে  আমার লোকজনের ওপর ওরা হামলা চালায়। আমাদের মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানো হচ্ছে।

স্থানীয়রা জানান, সুরুজ মিয়া গ্রুপের সঙ্গে আলি হোসেন সরকার গ্রুপের লোকজনও হামলার ঘটনায় জড়িত রয়েছে। এ সময় ককটেল ও শটগানের গুলির আঘাতে গুরুতর আহত হন নিপা সরকার (২৫)। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসাপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনায় অন্য আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম। বর্তমানে ওই গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধতা পেল আপিল বিভাগে

ডিসেম্বরে ভোট চায় কেবল একটি দল

গোপালগঞ্জ সহিংসতা: নিহতের সংখ্যা বেড়ে ৫, গুলিবিদ্ধ রিকশাচালকের মৃত্যু

অবৈধ অভিবাসনে বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

এফডিসি–কারওয়ান বাজার সড়ক জুড়ে অবৈধ বাসস্ট্যান্ড, তীব্র যানজট

আল-আকসা মসজিদে নামাজে বাধা: রাস্তায় ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের

সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক; বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

সংসদ নির্বাচন সামনে, এখনো প্রস্তুত নয় জাতীয় সংসদ ভবন

ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

যুক্তরাষ্ট্র প্রসঙ্গে পাকিস্তানকে সতর্ক করলেন ইরানের প্রেসিডেন্ট