বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পূর্বাচল প্লট মামলায় জয়ের ৫ বছরের সাজা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত বছর এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। জয়ের সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রায় ঘোষণা করেন। একই দিনে পৃথক তিন মামলায় সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয় শেখ হাসিনাকে। পাঁচ বছরের সাজা পাওয়া জয় দ্বিতীয় মামলার আসামি ছিলেন। তৃতীয় মামলায় সায়মা ওয়াজেদ পুতুলও পাঁচ বছরের দণ্ড পান।

পৃথক তিন মামলায় মোট ৪৭ জনকে আসামি করা হলেও ব্যক্তি হিসেবে আসামির সংখ্যা ২৩। তিন মামলাতেই রাজউক ও গৃহায়ণ মন্ত্রণালয়ের একাধিক সাবেক কর্মকর্তা, সচিব ও সংশ্লিষ্টরা অভিযুক্ত। একমাত্র সাবেক রাজউক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম বর্তমানে কারাগারে আছেন।

গত জুলাইয়ে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় এবং ২৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ১৭ নভেম্বর সাক্ষ্য পর্ব শেষ হয়। আজ রায় দিয়ে আদালত শেখ হাসিনা, জয় ও পুতুলসহ সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে দণ্ড ঘোষণা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী নেতাদের পুশব্যাক না করার প্রশ্ন তুললেন রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রীর সাথে সম্পাদক পরিষদের নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক

জাতিসংঘে ছয় দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

ইউরোপা লিগের অল-ইংলিশ ফাইনাল আজ রাতে

শিল্পে গ্যাস বাড়াতে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস কমানোর সিদ্ধান্ত

পুষ্টিহীনতা ও ডায়রিয়ার ‘দুষ্টচক্র’: জনস্বাস্থ্যে চরম ঝুঁকি

জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎমন্ত্রীর আকস্মিক পাম্প পরিদর্শন ,দিলেন যে নির্দেশনা

আবু সাঈদ হত্যায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি সরকারের

মাস্ক ও ট্রাম্পের প্রকাশ্যে বিবাদ