শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকার সঙ্গে কলকাতাতেও ভূমিকম্পের কম্পন, আতঙ্কে ঘর ছাড়ল মানুষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৫ ৭:৩২ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হওয়ার সময় একই কম্পন ছড়িয়ে পড়ে কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও। ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানায়, স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উপকেন্দ্র ছিল নরসিংদীর দক্ষিণ–পশ্চিমে প্রায় ১৩ কিলোমিটার দূরে, আর ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার

হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় কলকাতা ও আশপাশের জেলাগুলোর বাসিন্দারা আতঙ্কে বাড়ি-অফিস থেকে বেরিয়ে আসেন। অনেকে জানান, কম্পনের সময় ঘরের পাখা, ঝুলন্ত লাইট ও দেয়াল দুলতে দেখা গেছে।

এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে বহু মানুষকে দ্রুত রাস্তার দিকে দৌড়ে বেরিয়ে আসতে দেখা যায়। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকার প্রায় ১৩ কিলোমিটার দূরে।

এই ভূকম্পন দুই দেশের বড় শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি করলেও এখন পর্যন্ত বড় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভিইন্ডিয়ান এক্সপ্রেস

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

স্বাধীনতা দিবসে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি’র বিশেষ নির্দেশনা

আওয়ামী সাইবার সন্ত্রাসীরা পুরো অনলাইনজুড়ে প্রচারণা চালালো তথাকথিত “জয় বাংলা” শ্লোগান লেখার কারণেই নাকি এদেরকে হত্যা করা হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদ ভবনে হামলা

৬ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর বাহরাইনে উচ্চমাত্রার সতর্কতা

হাম মোকাবিলায় জরুরি টিকাদান কর্মসূচি: রবিবার থেকে শুরু হচ্ছে মাঠপর্যায়ে কাজ

জকসু নির্বাচন পেছানোর দাবিতে স্মারকলিপি

দোকানপাট-শপিংমল খোলা রাখা নিয়ে নতুন প্রস্তাব

কনস্টাসের দিকে তেড়ে গেলেন বুমরাহ, সিডনিতে উত্তাপ