শুক্রবার , ১ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঝালকাঠিতে জনতার হাতে আটক দুই সমন্বয়ক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১, ২০২৫ ২:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

ঝালকাঠিতে একটি ব্রিজ ও সড়ক নির্মাণকাজের বিল তদবির করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন বরিশালের দুই সমন্বয়ক। গতকাল বিকেলে এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক হওয়া দুইজন হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সিরাজুল ইসলাম (২৪) এবং বরিশাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মেহেদী (২৫)।

সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর কম্পিউটার অপারেটর শাওনের নামে করা প্রায় ৩ কোটি টাকার প্রকল্পের বিল ছাড় করানোর জন্য নলছিটি উপজেলা প্রকৌশলীকে চাপ দেন তারা। অভিযোগ রয়েছে, তারা বিল ছাড়ের বিনিময়ে ঘুষের প্রস্তাবও দেন।

প্রকৌশলী রাজি না হওয়ায় তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়। পরবর্তীতে তারা ঝালকাঠি এলজিইডি কার্যালয়ে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করলে উপস্থিত কিছু ঠিকাদার তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

তবে আটক হওয়া সমন্বয়করা দাবি করেছেন, তারা প্রকৌশলীর দুর্নীতির বিষয় জানাতে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ এনে’ ফাঁসানো হয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, চাঁদাবাজির অভিযোগে তাদের আটক করা হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নলছিটি উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর বলেন, প্রকৃত কাজ শেষ না হওয়ায় এবং নিয়ম না মেনে বিলের তদবির করায় তারা বারবার চাপ দিচ্ছিল। এমনকি ঘুষের প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কমিশনের সুপারিশের পর স্বাস্থ্য খাতে সংস্কার শুরু হবে : উপদেষ্টা

নবম পে-স্কেল: জুলাই থেকেই মিলবে পুরো মূল বেতন

আজ হজের মূল খুতবা, অংশ নিয়েছেন ৭৮ হাজার বাংলাদেশি

ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর: রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও ‘হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ

৫৪ হাজার প্রবাসীর ভোটার হওয়ার আবেদন

হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

আজ শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন : স্বাস্থ্যমন্ত্রী

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় নিরন্তর সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান তারেক রহমানের

নাহিদ ইসলাম বলছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড শুধুই প্রতারণা