শুক্রবার , ২৪ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৪, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর ব্যস্ততম মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া বোমা সদৃশ একাধিক বস্তু সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। আজ শুক্রবার (২৪ জুলাই, ২০২৬) রাত ৮টা ১৫ মিনিটে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিষ্ক্রিয়করণের সময় এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটালে পুরো এলাকায় মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের খালি জায়গায় বোমা সদৃশ বস্তু পড়ে থাকার খবর আসে। সংবাদ পাওয়ার পরপরই মতিঝিল থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানটি ঘিরে ফেলে। প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষার পর রাত ৮টার মধ্যে অন্তত দুটি বস্তু সফলভাবে নিষ্ক্রিয় করা সম্ভব হয়। আরও কোনো ঝুঁকিপূর্ণ বস্তু রয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য তল্লাশি ও আলামত সংগ্রহের কাজ অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত