সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাহাউদ্দিন বাহার ও কন্যার নামে ১৭ কোটির বেশি টাকার ব্যাংক হিসাব জব্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৮, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ

Spread the love

অর্থ পাচারের অভিযোগে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার নামে থাকা মোট ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব হিসাবে জমা রয়েছে প্রায় ১৭ কোটি ৪০ লাখ টাকা।

সোমবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিআইডির মিডিয়া ও জনসংযোগ শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারণা, জালিয়াতি, অবৈধ কমিশন গ্রহণ এবং হুন্ডি চক্রের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে বাহাউদ্দিন বাহার ও তার মেয়ের নামে ১৭টি ব্যাংকে খোলা ৫৩টি হিসাবে থাকা অর্থ জব্দ করা হয়েছে। এসব অ্যাকাউন্টে মোট টাকার পরিমাণ ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ জুলাই ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত এই হিসাবগুলো ফ্রিজ করার আদেশ দেন।

সিআইডি আরও জানায়, বাহাউদ্দিন বাহার এবং তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তদন্ত চলছে। প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ