সোমবার , ২৮ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৮, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ

Spread the love

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে দায়িত্বে থাকা চার কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আলাদাভাবে জারি করা চারটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।

যেসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে, তারা হলেন—ঢাকা রেঞ্জে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশ (ঢাকা) এর ডিআইজি মো. মাহবুব আলম, শিল্পাঞ্চল পুলিশে কর্মরত ডিআইজি মো. মনির হোসেন এবং পুলিশ টেলিকম শাখায় সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন অনুযায়ী এবং জনস্বার্থে এই অবসর কার্যকর করা হয়েছে। তারা নিয়ম অনুযায়ী সব অবসর-সুবিধা পাবেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই আদেশ সঙ্গে সঙ্গেই কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রিয়াদ বিমানবন্দরে আবারও বিস্ফোরণ, আহত একাধিক; সরানো হলো যাত্রীদের

পোস্টাল ব্যালটে ভোট দেবেন সাড়ে ১৫ লাখের বেশি ভোটার

নির্বাচনী পরিবেশ ইতিবাচক, ইইউ পর্যবেক্ষকদের স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

লন্ডনে আজ ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, আটক ২

জিয়ার আদর্শ অনুসরণ করছেন বর্তমান প্রধানমন্ত্রী—ফারুকী

‘নিজের সন্তানের জন্য হলেও পরিচ্ছন্ন শহর গড়ে তুলি’: প্রধানমন্ত্রী

হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

ইউপি নির্বাচনের তারিখ নিয়ে মন্ত্রণালয়-ইসির মতবিরোধ