মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পোস্টাল ব্যালটে ভোট দেবেন সাড়ে ১৫ লাখের বেশি ভোটার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

প্রথমবারের মতো প্রবাসীসহ বিভিন্ন শ্রেণির ১৫ লাখের বেশি ভোটার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সোমবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় শেষ হওয়ার পর এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, সোমবার রাত সাড়ে নয়টা পর্যন্ত মোট নিবন্ধিত হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৯৭ জন। অনুমোদনের অপেক্ষায় রয়েছেন আরও ৬ হাজার ৬৬ জন। নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৬৪ হাজার ১১৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ৩৭৭ জন।

এবার প্রবাসী ভোটারদের পাশাপাশি ভোটের দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবী ও কয়েদিদের জন্য পোস্টাল ব্যালটের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৪৮ হাজার ৪২৪ জন ভোটার। প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে—২ লাখ ৩৬ হাজার ৪০১ জন। জিম্বাবুয়ে, কলম্বিয়া, ক্যামেরুন ও নাইজার থেকে একজন করে ভোটার নিবন্ধন করেছেন। মোট প্রায় ৬০টি দেশ থেকে প্রবাসীরা এই সেবায় নিবন্ধন করেছেন।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটাররা প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর ভোট দিতে পারবেন। তারা কেন্দ্রে ভোটদানকারী ভোটারদের তুলনায় অন্তত ২০ দিন আগেই ভোট দেওয়ার সুযোগ পাবেন।

নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ফিরতি খামসহ ব্যালট পেপার পাঠানো হবে। ব্যালটে প্রার্থীর নাম থাকবে না, শুধু প্রতীক থাকবে। গণভোটের জন্য থাকবে আলাদা ব্যালট পেপার। ভোট দিয়ে খামে ভরে নিকটস্থ পোস্টবক্স বা পোস্ট অফিসে জমা দিলে তা সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে। ভোটের দিন এসব ব্যালট গণনা করা হবে, তবে নির্ধারিত সময়ের পর পৌঁছানো ব্যালট বাতিল হিসেবে গণ্য হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কার জব্দ, বাংলাদেশিসহ ১৮ নাবিক আটক

উদ্ভাবকদের স্বীকৃতি দিতে উদ্যোগী সরকার

যুদ্ধে জীবন দিতে চাওয়া ইরানিদের গণবিয়ে, অস্ত্র নিয়ে হাজির বর–কনে

নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল

ফরচুন মলের শম্পা জুয়েলার্সে চুরি: ৪ জন গ্রেফতার, উদ্ধার ১৯০ ভরি স্বর্ণ

১৭ বছর পর মুক্তি, নির্বাচনী এলাকায় আবেগঘন প্রত্যাবর্তন বাবরের

বিসিবি সভাপতির পদ থেকে ফারুক আহমেদকে সরিয়ে দিল জাতীয় ক্রীড়া পরিষদ

মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের জন্য হাইকমিশনের সতর্কতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে সংশোধন: বাণিজ্যমন্ত্রী

আনন্দমিছিল নয়, দোয়া ও প্রার্থনায় অংশ নিতে আহ্বান বিএনপির