মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১৭ আসামির বিরুদ্ধে পূর্বাচল প্লট মামলায় সাক্ষ্য পর্ব সম্পন্ন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেছেন আদালত। মামলাটিতে মোট ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়াকে জেরা করেন আসামি খুরশীদ আলমের আইনজীবী শাহিন উর রহমান। তার জেরা শেষ হওয়ায় আদালত সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ ঘোষণা করেন।

পরবর্তী ধাপে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেন বিচারক।

মামলার বিবরণে জানা যায়, গত ১৩ জানুয়ারি শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, শেখ হাসিনাসহ মোট ১৫ জনকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে আরও দুইজনকে যুক্ত করে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, পুরবী গোলদার, অলিউল্লাহ, কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক কর্মকর্তা মো. আনিছুর রহমান মিঞা, মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, মো. নুরুল ইসলাম, মাজহারুল ইসলাম, নায়েব আলী শরীফ, এবং পরবর্তীতে যুক্ত হওয়া আসামি মোহাম্মদ সালাহ উদ্দিন ও শরীফ আহমেদ।

এর আগে, গত ৩১ জুলাই একই আদালত তিনটি পৃথক মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠালো ৩৯ বাংলাদেশি নাগরিক

বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

নভেম্বরে গণভোট না হলে জনগণ তা মেনে নেবে না: মামুনুল হক

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ষষ্ঠবার ভেটো দিল যুক্তরাষ্ট্র

আটকে থাকা টাকা আগামী সপ্তাহে পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহক

নির্বাচনী প্রচারণার সমাপ্তি: এখন কেবলই ১২ ফেব্রুয়ারির অপেক্ষা

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

দেশত্যাগে নিষেধাজ্ঞা স্ত্রীসহ সাবেক এমপি তানভীরের 

পাঁচ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা: নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান ড. ইউনুসের