শনিবার , ১০ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভাষাদক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে দেশের অর্থনীতি: ববি হাজ্জাজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ

Spread the love

ভাষাদক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বিত বিকাশের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জনে দক্ষতা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত চতুর্থ ‘ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লিগ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি দক্ষতা অর্জন, জ্ঞান বিনিময় এবং সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ হাতিয়ার। ভাষা মানুষের ভাব প্রকাশের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সমাজে তার অবস্থান ও সম্ভাবনার ক্ষেত্রও প্রসারিত করে।

তিনি বলেন, একজন ব্যক্তি কতটা স্পষ্টভাবে কথা বলতে পারেন এবং নিজের চিন্তা অন্যের কাছে কতটা কার্যকরভাবে তুলে ধরতে পারেন, তা তাঁর শিক্ষা, কর্মজীবন ও পেশাগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভাষাশিক্ষাকে শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। বাস্তব জীবনে যোগাযোগ ও দক্ষতা অর্জনের মাধ্যম হিসেবেও ভাষাশিক্ষাকে গড়ে তুলতে হবে।

মাতৃভাষায় জ্ঞানচর্চা, আন্তর্জাতিক ভাষায় দক্ষতা

চীনের অভিজ্ঞতা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, নিজস্ব ভাষায় বৈজ্ঞানিক ও একাডেমিক পরিভাষা সমৃদ্ধ করা এবং সেই ভাষায় জ্ঞানচর্চার সুযোগ তৈরি করা একটি দেশের দক্ষতা ও সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশেরও মাতৃভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানচর্চা সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক ভাষায় দক্ষতা বাড়াতে হবে বলে উল্লেখ করেন তিনি। এর মাধ্যমে জ্ঞান বিনিময়, আন্তর্জাতিক যোগাযোগ এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়ানো সম্ভব।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের পর্যায়ে উন্নীত করার লক্ষ্য বাস্তবায়নে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য। এ জন্য কারিগরি জ্ঞান, যোগাযোগদক্ষতা এবং ইংরেজি ও চীনা ভাষাসহ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে।

তরুণদের ভাষাশিক্ষার সাফল্যকে বৃহত্তর দক্ষতা উন্নয়নের ভিত্তি হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ এবং বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার ভিসা সহজ ও সরাসরি ফ্লাইট চালুর আলোচনা

অঞ্জলি দিতে গিয়ে নৌকা ডুবে তরুণী ও ভাতিজার মৃত্যু

যুক্তরাষ্ট্রে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ ৬ জন নিহত

বিএনপির দিকেই ঝুঁকছে ভারত

https://amarbanglanews24.com/

টাইম সাময়িকীর ১০০ উদীয়মান প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম

ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০ লাখ কর্মসংস্থান ও শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে মাউশির বিশেষ নির্দেশনা

ডিআরইউ থেকে আটক লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা