বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কিছু মহল’: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৬, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ

Spread the love

এইচএসসি শিক্ষার্থীদের ব্যানারে চলমান আন্দোলনকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারকে বিব্রত করতে এবং নিজেদের পরিচয় গোপন রেখে ঘোলা পানিতে মাছ শিকার করতে কিছু গোষ্ঠী এই সুযোগ নিচ্ছে, যা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, আন্দোলনকারীদের মধ্যে অনেকেই দেখা গেছে আসলে ছাত্র বা প্রকৃত পরীক্ষার্থীই নন। ঢাকা ও বাইরের দুই-একটি জেলায় সীমিত পরিসরে কিছু স্পটে এই বিক্ষোভ হচ্ছে এবং আন্দোলনকারীদের সংখ্যা খুব বেশি নয় উল্লেখ করে তিনি জানান, মূলত গণমাধ্যমে আসার কারণেই বিষয়টি বেশি নজরে এসেছে এবং সরকার এখন পর্যন্ত এই আন্দোলনকে খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের দাবির যৌক্তিক সমাধান ইতিমধ্যে হয়ে গেছে উল্লেখ করে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হলে তাকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে এবং পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি ভুল প্রশ্নের নম্বরও সকলের সাথে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। এতে প্রকৃত পরীক্ষার্থীরা সন্তুষ্ট হলেও একটি পক্ষ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, বিগত অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে ঢুকে জোরপূর্বক পরীক্ষা স্থগিত বা অটো পাসের ঘোষণা আদায়ের মতো যে অপসংস্কৃতি দেখা গিয়েছিল, সেই একই প্রবণতা এখনো কিছু মানুষের মধ্যে রয়ে গেছে। তবে শিক্ষার মান ক্ষুণ্ন হয় এমন কোনো সুযোগ বর্তমান সরকার দেবে না এবং সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর।

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও সাবেক প্রধানমন্ত্রীর বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে দেশে স্থানীয় সরকার নির্বাচনের জোর প্রস্তুতি চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় ও ফাঁসির দণ্ড কার্যকর করা হবে। এছাড়া দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে মন্ত্রী আশ্বস্ত করেন যে, সর্বস্তরের জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের ট্রাফিক ও সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থার ক্রমাগত উন্নতি সাধন করছে সরকার।

সর্বশেষ - অপরাধ