রবিবার , ৮ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জ্বালানি তেল রেশনিং শুরু: কোন যানবাহনে কতটুকু বরাদ্দ?

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৬ ৮:১৫ পূর্বাহ্ণ

Spread the love

দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি সংকট মোকাবিলায় আজ রবিবার (৮ মার্চ) থেকে আনুষ্ঠানিকভাবে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পূর্ব ঘোষণা অনুযায়ী, পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে এবং মজুত নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা কার্যকর করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ইতিমধ্যে নির্দিষ্ট যানবাহনের জন্য দৈনিক তেলের পরিমাপ নির্ধারণ করে দিয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী, পাম্পগুলোকে কঠোরভাবে তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে কেউ নির্ধারিত সীমার বেশি তেল সংগ্রহ করতে না পারে।

বিপিসি’র প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যক্তিগত ও গণপরিবহনের জন্য বরাদ্দকৃত তেলের পরিমাণ নিচে তুলে ধরা হলো:

যানবাহনের ধরনদৈনিক বরাদ্দের পরিমাণ
মোটরসাইকেলসর্বোচ্চ ২ লিটার (পেট্রোল/অকটেন)
ব্যক্তিগত গাড়ি (কার)সর্বোচ্চ ১০ লিটার
এসইউভি (জিপ) ও মাইক্রোবাস২০ থেকে ২৫ লিটার
পিকআপ ও লোকাল বাস৭০ থেকে ৮০ লিটার (ডিজেল)
দূরপাল্লার বাস ও ট্রাক২০০ থেকে ২২০ লিটার (ডিজেল)

সর্বশেষ - অপরাধ