মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঘুষ নেয়ার সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ

Spread the love

ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ লেনদেনের সময় সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে হাতেনাতে আটক করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পৌরশহরের বাজারপাড়া এলাকার জেলখানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। 

দুদক জানায়, পাসপোর্টের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এক গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন ফারুক আহমেদ। প্রথম কিস্তিতে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের একটি বিশেষ টিম তাকে আটক করেন। ভুক্তভোগী ঘুষ চাওয়ার বিষয়টি জানালে এই অভিযান পরিচালনা করেন দুদক। 

দুদক কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক বলেন, নতুন কমিশনের প্রথম অভিযান এটি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি গোপন টিম সেই এলাকায় অবস্থান নেয়। ভুক্তভোগীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাকে পাসপোর্ট সমস্যা সমাধান করে দিবে। আজ দুপুরে টাকা নিতে আসলে তাকে আমরা হাতেনাতে আটক করি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া তার ঘুষ গ্রহণের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের ৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা

মৌলভীবাজারে মনু নদীর বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আওয়ামী লীগের প্রেতাত্মারা জড়িত

গোপালগঞ্জের ঘটনায় জড়িতরা ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরে বহির্গমন টার্মিনালে আগুন, কোনো হতাহতের ঘটনা নেই

কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে উগ্রবাদী সন্দেহে চারজন গ্রেপ্তার

দুই দশক পর বরিশালে তারেক রহমান: নেতাকর্মীদের ঢল

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা: গ্রেপ্তার ৪

???? মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা: আবুধাবিতে মৃত্যু ১, সৌদিতে ৬৩ ড্রোন ভূপাতিত

সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক; বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি