বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে কাল থেকে নজরদারি বাড়াবো: বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ২:০১ অপরাহ্ণ

Spread the love

খুচরা পর্যায়ে অসাধু ব্যবসায়ীরা যেন পরিস্থিতির সুযোগ নিয়ে পণ্যের দাম বাড়িয়ে ‘মার্কেট অ্যাবিউজ’ করতে না পারেন, সেজন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, আমদানিকারকদের পক্ষ থেকে ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে তথ্য-উপাত্তের ভিত্তিতে দাম পুনর্মূল্যায়নের যৌক্তিক দাবি এলেও খুচরা বাজারে অযৌক্তিক বিড়ম্বনা বন্ধ করা হবে। মন্ত্রী স্পষ্ট করেন যে, কোনো ব্যবসায়ী লোকসান দিয়ে ব্যবসা করবেন না, তবে তথ্যভিত্তিক প্রমাণের মাধ্যমেই মূল্যের বিষয়টি বিবেচনা করা হবে। এ সময় এলপিজির দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলেও তিনি নিশ্চিত করেন।

এলপিজি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রী জানান, ৫ আগস্ট পরবর্তী সময়ে অনেক আমদানিকারক নিষ্ক্রিয় হয়ে পড়ায় বাজারে কিছুটা শূন্যতা তৈরি হয়েছে। এর পাশাপাশি আমদানিকারকদের ‘স্পট মার্কেট’ থেকে পণ্য কেনা এবং ব্যাংকের ‘সিঙ্গেল এক্সপোজার লিমিট’ বা একক ঋণসীমা বড় আমদানিকারকদের জন্য ব্যবসায়িক অন্তরায় হিসেবে কাজ করছে। এই সমস্যাগুলো সমাধানে সরকার কাজ করছে এবং আগামী দিনে আমদানিকারকদের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

বিপিসি-র (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন) স্টোরেজ বা মজুত সমস্যার সমাধানে বেসরকারি খাতের আমদানিকারকরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে মন্ত্রী জানান। তিনি বলেন, বিপিসি নিজে এলপিজি আমদানি করতে চাইলে বেসরকারি আমদানিকারকরা তাদের স্টোরেজ সুবিধা ব্যবহারের অনুমতি দেওয়ার প্রস্তাব দিয়েছেন, যা সরকার সাধুবাদ জানিয়েছে। সরকারি ও বেসরকারি খাতের এই সমন্বিত উদ্যোগের ফলে বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক থাকবে এবং সংকটের ঝুঁকি কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ - অপরাধ