বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ছেলেকে আটকের জন্য বাড়িতে পুলিশ, ভয়ে প্রাণ গেলো বাবার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ

Spread the love

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছেলেকে আটকের জন্য পুলিশ দেখে তরিকুল ইসলাম (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নে খড়কাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

তরিকুল ইসলাম উপজেলার রাধানগর ইউনিয়নের খড়কাডাঙ্গা গ্রামের এন্তাজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে প্রতিবেশীর করা একটি মারামারির মামলায় তরিকুল ইসলামের ছেলে সুমনকে আটক করতে যায় পুলিশ। কিন্তু সুমন বাড়িতে ছিলেন না। এদিকে বাড়িতে পুলিশ আসার খবরে আতঙ্কগ্রস্ত হয়ে গোয়ালঘরে আশ্রয় নেন তরিকুল ইসলাম। পরে সেখানে স্ট্রোকে তার মৃত্যু হয়। পরে বুধবার দুপুরে তার মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, পরোয়ানাভুক্ত আসামি সুমনকে আটক করতে পুলিশ তার বাড়িতে গেলে আতঙ্কগ্রস্ত হয়ে মারা যান তার বাবা। তিনি হৃদরোগসহ নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৩০ কার্যদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলন: জাবের

হাদিকে গুলি করল কারা—খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

চতুর্থ দফায় সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান :উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর, মুক্তিতে বাধা নেই

ইরান-বাণিজ্য: ভারতীয় সংস্থা ও নাগরিকদের ওপর ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ

আমিরাতে আটক আরও ২৪ বাংলাদেশি শিগগিরই মুক্তি পাচ্ছেন

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে আবার সংঘাত

১৩ দিন বিদ্যুৎ থাকবে না কিছু এলাকায়

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড

জাতিসংঘে নির্বাচনের প্রস্তুতি জানাবেন ড. ইউনূস: প্রেস সচিব