সোমবার , ৩১ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ

Spread the love

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন

সোমবার (৩১ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সূত্রে জানা গেছে, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৬৭ জন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ আরেকটি ধাপ সম্পন্ন করল নির্বাচন কমিশন। এখন নির্বাচনের তফসিল ও ভোটগ্রহণের তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন ভোট আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। ভোটের দিন-তারিখ চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তা গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

এর আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নেয় নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশের পর নির্বাচনের পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা সংকটের নবম বছর, প্রত্যাবাসনে নতুন জটিলতা

প্রধানমন্ত্রী হিসেবে নিজ জেলা বগুড়ায় তারেক রহমানের প্রথম সফর

যদি বলি এদের শিরকির জন্য আল্লাহ ভূমিকম্প দিয়েছে: তারেক রহমান

নির্বাচনী নিরাপত্তায় ৭২ ঘণ্টা মোটরসাইকেল বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ১১

তাহিতিতে ভূমিধসে অন্তত সাতজন নিহত

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

ডাকসু নির্বাচনে ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দীন

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়, ছাড়িয়েছে ৫ কোটি টাকা