সোমবার , ৬ জানুয়ারি ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জবি প্রক্টরের গাড়িতে হামলার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ

Spread the love

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে হামলার ঘটনা ঘটে। এ সময় প্রক্টর ছাড়াও গাড়ির ড্রাইভার আহত হন। ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরান ঢাকার তাঁতিবাজার পার হয়ে যাচ্ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকের গাড়ি। এ সময় পার্শ্ববর্তী একটি অ্যাম্বুলেন্সের সাথে রিক্সার ধাক্কা লাগে। ধাক্কা লাগার সাথে সাথে অ্যাম্বুলেন্সের ওপর হামলা চালায় স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে গুলিস্তান থেকে ৬০-৭০ জন লোক চলে এসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়িতে হামলা করে। এ সময় হামলাকারীরা কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের লেগুনা সারাদিন আটকে রেখেছে, এই স্লোগান দিতে দিতে হামলা করে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে তারা।

প্রক্টর বর্তমানে ঢাকা ন্যাশনাল মেডিল্যাল কলেজ হাসপাতালে ও গাড়ি চালক ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, তাঁতিবাজার মোড়ে আমাদের সামনে একটি রিকশাকে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্স। তখনই পাশ থেকে ইট পাটকেল ছুড়তে থাকে স্থানীয়রা। ৫-৭ মিনিটের মধ্যে ওইখানে শতাধিক লোক ছুটে আসে। প্রথমে আমার গাড়ির ড্রাইভারকে গাড়ি থেকে বের করে মারধর করে। আমি গাড়ি থেকে বের হলে আমার ওপরও হামলা চালায়। এসময় হামলাকারীরা বলতে থাকে, জগন্নাথের শিক্ষার্থীদের তো পেলাম না! শিক্ষকদের মেরে দিলাম।

প্রসঙ্গত, আজ সকালে বিশ্বিবদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর হামলা চালায় গুলিস্তানের লেগুনা চালকরা। এ ঘটনায় ১৪টি লেগুনা আটকে রাখে শিক্ষার্থীরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের নতুন আতঙ্কের নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস

রাজধানীতে আজ নানা কর্মসূচি, চলাচলে ভোগান্তির আশঙ্কা

উত্তরায় বিমান দুর্ঘটনায় ইইউ’র গভীর শোক: নিহত ও আহতদের প্রতি সমবেদনা

ভাড়াটিয়া বিতর্কে পদত্যাগ করলেন ব্রিটিশ এমপি রুশনারা আলী

যুক্তরাষ্ট্র ইরান সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যে কী ঘটতে পারে

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পুতিনকে ট্রাম্প: পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে যুদ্ধ শেষ করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: র‍্যাব

লক্ষ্মীপুরে ভোটের জাল সিলসহ প্রেস মালিক আটক

হাসিনা ভারতে থাকবেন কি না—সিদ্ধান্ত তার নিজেরই: জয়শঙ্কর