মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতিসংঘ অধিবেশনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ

Spread the love

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে অধিবেশন শুরু হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

নিউইয়র্ক সফরের দ্বিতীয় দিনে তিনি অন্তত ১০টি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে ডব্লিউটিও মহাপরিচালক, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ও নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমার সঙ্গে বৈঠক। দুপুরে তিনি যোগ দেবেন ‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট’ আয়োজিত বার্ষিক লাঞ্চনে এবং বিকালে সামাজিক উদ্ভাবনভিত্তিক অর্থায়ন বিষয়ক বৈঠকে। সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডির সংবর্ধনায় উপস্থিত থাকবেন তিনি।

এর আগে সোমবার নিউইয়র্কে পৌঁছার পর প্রথম দিন অধ্যাপক ইউনূস বৈঠক করেছেন বেলজিয়ামের রাণী মথিল্ড, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে। এছাড়া নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানকে ব্রিকস ও দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ ভারতের

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার নতুন সেনা পাঠানোর পরিকল্পনা

ইসরায়েল-হামাসের মধ্যে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি

মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত হয়নি

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষেই আসছে তফসিল

জাতীয় বিশ্বাসঘাতকদের সন্ধানে ইরানের অভিযান: ৫ ইসরায়েলি গুপ্তচর আটক

কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার

পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

নর্দ্দায় বেপরোয়া বাসের তাণ্ডবে ৪ জনের প্রাণহানি