রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রশ্নফাঁস : আবেদ আলী ও তার ছে‌লের ব্যাংক হিসাব জব্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৫ ১:০০ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ গত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামসহ তিন জ‌নের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই স‌ঙ্গে তা‌দের হিসা‌বের সব তথ‌্য চে‌য়ে‌ছে সংস্থা‌টি।

আজ (মঙ্গলবার) বিএফআইইউয়ের পক্ষ থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যাংক হিসাব জব্দ থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিএফআইইউয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

বাড়ির সামনে নিজের নামে মসজিদ-ঈদগাহ করেছেন আবেদ আলী

কুয়াকাটায় আবেদ আলীর হোটেল, যা বললেন জমির মালিক

দান করেছেন লাখ লাখ টাকা, ভাইদের জন্য কিছুই করেননি আবেদ আলী

তি‌নি জানান, প্রশ্নফাঁসের ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইতোমধ্যে ১৭ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে। তা‌দের ম‌ধ্যে আবেদ আলী ও তার ছে‌লেসহ তিন জ‌নের হিসা‌ব জব্দ ও তথ‌্য চাওয়া হ‌য়ে‌ছে। দুর্নী‌তি দমন ক‌মিশ‌নসহ বি‌ভিন্ন সংস্থার সহায়তায় গ্রেপ্তার হওয়া বা‌কি‌দের তথ‌্যও সংগ্রহ করা হ‌চ্ছে। তা‌দের ব‌্যাংক হিসা‌বও জব্দ করা হ‌বে। 

রোববার (৭ জুলাই) রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে সাঁড়াশি অভিযানে নামে সিআইডি। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার হওয়াদের মধ্যে অন্যতম আলোচিত হলেন সৈয়দ আবেদ আলী। 

গ্রেপ্তার হওয়াদের আজ আদালতে তোলা হয়। এদের মধ্যে ৬ জন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আসামিরা হলেন- সৈয়দ আবেদ আলী (৫২), মো. খলিলুর রহমান, সাজেদুল ইসলাম (৪১), মো. সাখাওয়াত হোসেন (৩৪), সাইম হোসেন (২০) ও লিটন সরকার (২৫)। আরেক আসামি আবু সোলেমান মো. সোহেলের (৩৫) জবানবন্দি দেওয়ার কথা থাকলেও তিনি আদালতে তা দেননি। 

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে যা বললেন তারেক রহমান

মুস্তাফিজ ইস্যুতে অসন্তোষ প্রকাশ বাংলাদেশের

ছাত্র আন্দোলনে জামায়াতের সম্পৃক্ততা ছিল না: নুর

খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্বিত, রোববারের আগে নয়

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: নতুন তফসিলের ঘোষণা

ট্রাম্পের ‘টেলিফোন কূটনীতি’ ও ইসলামাবাদ সফর বাতিল

গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন দাবির বিরুদ্ধে ফ্রান্সের কঠোর বার্তা

শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি

তারেক রহমানের প্রত্যাবর্তনে বিমানবন্দরে কড়া নিরাপত্তা

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও স্কুল ড্রেস: জুলাইয়ে শুরু হচ্ছে বিশেষ প্রকল্প