বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চাকরিতে বাড়তে পারে বয়সসীমা, প্রতিবেদন জমা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৪ ১১:০১ পূর্বাহ্ণ

Spread the love

সরকারি চাকরিতে বাড়তে পারে বয়সসীমা। এ–সংক্রান্ত পর্যালোচনা কমিটি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে ।

তবে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা কত বাড়ানোর সুপারিশ করা হয়েছে এবং সেটি কত বাড়তে পারে, তা সুনির্দিষ্ট করে কেউ বলছেন না। শুধু বলেছেন, প্রবেশের বয়সটি বাড়তে পারে, যা সরকারের উচ্চপর্যায় থেকে সিদ্ধান্ত আসতে পারে।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সাধারণ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন একদল চাকরিপ্রত্যাশী। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর কয়েক দফায় কর্মসূচি পালন করেছেন তাঁরা। সম্প্রতি কয়েক শ চাকরিপ্রত্যাশী শাহবাগে সমবেত হন। একপর্যায়ে তাঁরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এসে অবস্থান নেন। সেদিন তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এরপরও চাকরিপ্রত্যাশীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি জানান।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর দাবির বিষয়টি পর্যালোচনায় একটি কমিটি গঠন করে সরকার। এই কমিটির প্রধান করা হয়েছিল সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীকে, যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। কমিটির সদস্যসচিব ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটিতে আরও তিনজন সদস্য ছিলেন।

এই কমিটির দায়িত্ব ছিল চাকরিপ্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করে সুপারিশ প্রণয়ন করে জমা দেওয়া। এ কমিটিকে সাত দিনের মধ্যে পরামর্শ দেওয়ার জন্য বলা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় এই কমিটির সাচিবিক সহায়তায় ছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কমিটি ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম নগরীতে আ.লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ ৩৩০ ‘দুষ্কৃতকারীকে’ নিষিদ্ধ ঘোষণা

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

শাহরুখকে ফিফা প্রেসিডেন্টের অভিনন্দন

৮২ হাজার ভোট পেয়ে ঢাকা-১৫ আসনে বিজয়ী ডা. শফিকুর রহমান

রোহিঙ্গাদের বাঙালি হিসেবে উপস্থাপনে মিয়ানমারের বিরুদ্ধে প্রতিবাদ

৫ আগস্ট: ছাত্র-জনতার বিজয়ের দিন

প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর, শর্তসাপেক্ষে একমত বিএনপি

ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে, আশ্বাস পেয়েছেন ট্রাম্প

ফার্মগেটে মেট্রোরেল পিলার থেকে পড়ে পথচারীর মৃত্যু

হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস