শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প প্রধান উপদেষ্টার জরুরি বার্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৫ ৮:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একটি বার্তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার গুরুত্ব ও সরকারের পদক্ষেপের তথ্য জানিয়েছেন।

বার্তায় বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের ফলে সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার সম্পূর্ণরূপে অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে মাঠ পর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাৎক্ষণিকভাবে রেসপন্স করছেন।

সকল নাগরিককে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দেয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে হটলাইনসহ সরকারি চ্যানেলে পরবর্তী দিকনির্দেশনা প্রদান করা হবে। বার্তায় বলা হয়েছে, নাগরিকদের নিরাপত্তা বিধানে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদের ছুটিতে ফাঁকা বাসায় চুরির শঙ্কা, যেসব সতর্কতা জরুরি

ইউরোপের মাটিতে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

জ্বালানি তেল রেশনিং শুরু: কোন যানবাহনে কতটুকু বরাদ্দ?

সুইজারল্যান্ডে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে প্রধান উপদেষ্টার গভীর শোক

সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর যৌথ প্রতিরোধ, অবৈধ পুশইন ঠেকাতে ড্রোন ব্যবহার

৫ বছরে ৪ কোটি নারী পাবেন ‘ফ্যামিলি কার্ড’: প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কমলাপুরে কঠোর নিরাপত্তা

পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮