মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সেনা অভ্যুত্থানের পর মাদাগাস্কারের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৫ ৪:৫২ পূর্বাহ্ণ

Spread the love

জেন–জি প্রজন্মের তরুণদের আন্দোলনের মুখে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া মাদাগাস্কারের নেতা কর্নেল মাইকেল র‌্যান্দ্রিয়ানিরিনা সোমবার দেশটির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। ব্যবসায়ী ও পরামর্শক হেরিনসালামা রাজাওনারিভেলোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এর আগে গত শুক্রবার র‌্যান্দ্রিয়ানিরিনা দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। দেশজুড়ে শুরু হওয়া জেন-জি নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের পাশে দাড়িয়েছিলেন এই সামরিক কর্মকর্তা। পরে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা ফ্রান্সের সামরিক বাহিনীর উড়োজাহাজে দেশ ছাড়তে বাধ্য হন।

নতুন প্রধানমন্ত্রী রাজাওনারিভেলোকে নিয়োগের কারণ ব্যাখ্যা করে র‌্যান্দ্রিয়ানিরিনা বলেন, তার অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।

এদিকে, নির্বাসনে থাকা সাবেক প্রেসিডেন্ট রাজোয়েলিনা সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়ে পদত্যাগ করতে অস্বীকার করেছেন। তবে সেনাবাহিনীর ভেতরে বিভক্তি থাকা সত্ত্বেও দেশটির উচ্চ সাংবিধানিক আদালত নতুন প্রশাসনকে অনুমোদন দিয়েছে। র‌্যান্দ্রিয়ানিরিনা মাদাগাস্কারের সেনাবাহিনীর অভিজাত শাখা ক্যাপসাটে কর্মরত ছিলেন, যেই শাখাই ২০০৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে রাজোয়েলিনাকে ক্ষমতায় এনেছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণঅধিকার পরিষদ নেতা ফারুক আহত, হামলার অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে

ইরানের বিরুদ্ধে একাট্টা হচ্ছে মধ্যপ্রাচ্যের ৬ দেশ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে আরও ৬ দেশ

ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস, চাপে ট্রাম্প

স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, ২৬ তারিখের মধ্যেই ঘোষণা

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

এত তালা কেনার টাকা নেই যে নারীদের ঘরে বদ্ধ করে রাখব

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ঢাকায় দুই দিনে ১৪ জনসভা করবেন তারেক রহমান

উপদেষ্টা পরিষদের সভায় ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত