আজ শুক্রবার ঢাকায় আঘাত হানা ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা ও সংহতি জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসও পৃথক একটি বিবৃতিতে ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকায় ও আশপাশের জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী অঞ্চলে। পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম–দক্ষিণপশ্চিমে, মাটির ১০ কিলোমিটার গভীরে ছিল।



















