শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নরসিংদীতে ভূমিকম্পে নিহত ১, আহত ৫৬

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৫ ৮:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির দেয়াল ধসে চাপা পড়ে কাজম আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া রেলিং ভেঙে পড়ে তিনজন আহত হন, আর আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে আরও ৫৫ জন আহত হয়েছেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ভূমিকম্পের সময় মানুষ হুড়োহুড়ি করে সড়কে বের হয়ে আসে। বড় কোনো ভবন ধসের ঘটনা না ঘটলেও ছোট ফাটল দেখা দিয়েছে বহু বাড়ি ও ভবনে। জেলার বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এছাড়া পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ভবনে ফাটল দেখা দিয়েছে এবং বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান মন্ত্রী হিসেবে শপথ নিলেন

জনগণ যখনই সুযোগ পেয়েছে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

লিবিয়া উপকূলে দুটি নৌকা ডুবে চারজনের মৃত্যু, বহুজন নিখোঁজ

গাজীপুরের ৫ খুনের আসামি ফোরকান মোল্লার ‘পদ্মা নদীতে ঝাঁপ’

তিন কোটি মানুষের ঢাকায় সরকারি কবরস্থানের জমি মাত্র ২৫৩ একর

পূর্ব প্রশান্ত মহাসাগরে আবারও মার্কিন হামলা, নিহত ৪

বরিশাল আদালত চত্বরে বিকট শব্দে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

এসএসসি ও সমমানের ফলাফলে অকৃতকার্য ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী: ছাত্ররা এগিয়ে