বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নারীদের সুরক্ষায় পাঁচ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৫ ৭:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন। দিনটিতে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে একটি ছবি প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নারীদের অনলাইন ও অফলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির পাঁচটি জরুরি অগ্রাধিকার পরিকল্পনা তুলে ধরেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

তারেক রহমান বলেন, ডিজিটাল যুগে নারীরা প্রতিদিনই হয়রানি, ভয়-ভীতি ও সহিংসতার মুখে পড়ছে। এটি বাংলাদেশের জন্য কাম্য নয়। দেশে নারীরা যেন নিরাপদ, সুরক্ষিত ও আত্মবিশ্বাসী হতে পারেন—এ জন্য পাঁচটি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি।

বিএনপির পরিকল্পিত পাঁচ অগ্রাধিকার হলো—
১) জাতীয় অনলাইন সুরক্ষা ব্যবস্থা: সাইবার বুলিং, হুমকি ও ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ জানাতে নারীদের জন্য ২৪/৭ হটলাইন ও অনলাইন পোর্টাল।
২) জনজীবনে নারীর সুরক্ষায় প্রোটোকল: সাংবাদিক, শিক্ষার্থী বা কর্মজীবী নারীরা আক্রমণের শিকার হলে দ্রুত আইনি ও ডিজিটাল সহায়তা।
৩) ডিজিটাল সুরক্ষা শিক্ষা: স্কুল-কলেজে ব্যবহারিক ডিজিটাল নিরাপত্তা দক্ষতা শেখানো এবং সচেতনতামূলক প্রচারণা।
৪) সহিংসতা ও হয়রানিবিরোধী সম্প্রদায়ভিত্তিক উদ্যোগ: নিরাপদ পরিবহন রুট, উন্নত রাস্তার আলো, কমিউনিটি হেল্প ডেস্ক ও ট্রমা-সংবেদনশীল সেবা।
৫) নেতৃত্বে নারীর অংশগ্রহণ: প্রশিক্ষণ, পরামর্শক নেটওয়ার্ক এবং কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ বৃদ্ধি।

তারেক রহমান বলেন, নারীরা নিরাপদ হলে দেশ অপ্রতিরোধ্য হয়ে উঠবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

র‍্যাবকে এলিট ফোর্স হিসেবে পরিচালনায় নতুন আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ পুলিশকে পিটিয়ে হত্যা, কারাগারে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

জান্নাতের মেহমান হোন বেগম জিয়া, জামায়াত আমিরের প্রার্থনা

৭ জানুয়ারি, যেদিন থেকে ক্রিকেটবিশ্বে ‘বাংলাদেশ’ নাম উন্মোচিত হয়

২৭ নভেম্বর সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে

‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র:চিত্রনায়িকা পরীমনি

ঢাকা-তেহরান সরাসরি বিমান চলাচলের প্রস্তাব ইরানের

নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে

তেলের চাপে কাঁপছে ইরান: বড় বিস্ফোরণের আশঙ্কা ট্রাম্পের

সৌদির যুদ্ধজাহাজ ও অস্ত্রাগারে হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলা