শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শাহবাগে ফিরেছে ইনকিলাব মঞ্চ, অবরোধ ও স্লোগান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ

Spread the love

আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান শেষে শাহবাগ চত্বরে ফিরে এসেছেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা। শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে তারা শাহবাগ মোড় অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে আসার কারণে সাময়িকভাবে শাহবাগ এলাকা ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে এলাকা ত্যাগ করলে আন্দোলনকারীরা পুনরায় শাহবাগ মোড়ে ফিরে আসেন।

এ সময় বিক্ষোভকারীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’, ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় প্রচারে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসীর গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। রিকশায় থাকা অবস্থায় তিনি মাথায় গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে সরকারিভাবে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে নিহত ১

তিস্তা সেতুতে ভিডিও বানাতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিখোঁজ

ভুটান-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগে নতুন দ্বার

বিচ্ছেদ গুজব উড়িয়ে দিলেন বারাক ও মিশেল ওবামা

আলবেনিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, গ্রেপ্তার ৩০

জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান

চবি চাকসু নির্বাচনে ভিপি-জিএস পদে বড় জয় শিবিরসমর্থিত প্যানেলের

শিক্ষকদের বেতন-বোনাস আগামীকাল, খোলা থাকবে ৪ ব্যাংক

চট্টগ্রামে আইনজীবী হত্যায় বেশির ভাগ আসামি পরিচ্ছন্নতাকর্মী, নিরীহদের হয়রানির শঙ্কা মেয়রের

বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করল অন্তর্বর্তী সরকার