বুধবার , ১২ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৩,৮০০ শিশুর হার্ট সার্জারির উদ্যোগে গিনেস বুকে পলক মুচ্ছল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১২, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ

Spread the love

বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা পলক মুচ্ছল এবার মানবসেবায় নতুন ইতিহাস গড়েছেন। ৩ হাজার ৮০০ শিশুর হার্ট সার্জারির উদ্যোগ নিয়ে তিনি নাম লিখিয়েছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অফ রেকর্ডসে।

ছোটবেলা থেকেই সমাজসেবায় নিবেদিত প্রাণ এই গায়িকা অসহায় শিশুদের সহায়তায় কনসার্ট আয়োজন করে তহবিল সংগ্রহ করে আসছেন। তাঁর প্রতিষ্ঠিত ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’-এর মাধ্যমে এখন পর্যন্ত অসংখ্য শিশুর জীবন রক্ষা পেয়েছে।

মাত্র সাত বছর বয়সে ট্রেনে দুঃস্থ শিশুদের দেখে মানবসেবার অনুপ্রেরণা পান পলক। এরপর থেকেই তিনি প্রতিজ্ঞা করেন, গানের আয়ে সমাজের দুর্বল মানুষের পাশে দাঁড়াবেন। তাঁর এই পথচলা শুরু হয় কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের চিকিৎসার জন্য গান গেয়ে ২৫ হাজার টাকা সংগ্রহের মধ্য দিয়ে।

একজন স্কুল পড়ুয়া শিশুর হার্ট সার্জারির জন্য প্রায় ৫১ হাজার টাকা জোগাড় করেই শুরু হয় তাঁর হৃদয়স্পর্শী এই উদ্যোগ। আজ তিনি শুধু বলিউডের সফল শিল্পী নন, বরং মানবতার এক উজ্জ্বল প্রতীক।

পলক মুচ্ছলের এই অবদান প্রমাণ করেছে—সঙ্গীত শুধু বিনোদন নয়, জীবন বদলানোর এক শক্তিশালী মাধ্যমও হতে পারে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাগদাদে মার্কিন দূতাবাসে মিসাইল হামলা: উত্তেজনা তুঙ্গে

হত্যাচেষ্টা মামলায় নাসির উদ্দিন সাথী ও তৌহিদ আফ্রিদি গ্রেফতার দেখিয়েছে আদালত

শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ থেকে ২৩ দিনের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে বসতে পারেন ট্রাম্প

মুনিয়া হত্যারহস্যে নতুন মোড়, তৌহিদ আফ্রিদির নাম উঠে এলো

‘অ্যাড দেখে আয়’ এক বিশাল প্রতারণার জাল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মূল এজেন্ডা প্রকাশ ইরানের

বিদ্যুৎকেন্দ্র অচল, ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট; বেড়েছে লোডশেডিং

শেখ হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনয়ন