বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শেখ হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১০, ২০২৫ ৭:০৯ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকার পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।


বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুদকের আবেদনের প্রেক্ষিতে জাকির হোসেন গালিবের আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), মো. নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান ও হাবিবুর রহমান, তদন্ত প্রাপ্তে আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।


এর আগে, মঙ্গলবার (০৮ এপ্রিল) বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, রাজউকে আবেদন না করেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবদার করে প্লট নিয়েছেন তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল অসৎ উদ্দেশে নিজ ও পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজউকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট নেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিক্ষোভের মধ্যেও পদত্যাগ করছেন না ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

সেঞ্চুরিতে চট্টগ্রামে প্রোটিয়াদের দাপট জর্জির অভিষেক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু মনোনয়নপত্র বিতরণ শুরু

সচিবালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা-ধাওয়া, ফাঁকা গুলি

বাজারে ভরপুর মাছ দামে অস্বস্তি, স্থিতিশীল গরু-মুরগির মাংস

মা–মেয়ে হত্যা: গৃহকর্মী ও স্বামীর রিমান্ড মঞ্জুর

খালেদা জিয়ার চিকিৎসা পরিদর্শনে প্রধান উপদেষ্টা হাসপাতালে

নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

কঙ্গোয় ইবোলার নতুন প্রাদুর্ভাবে অন্তত ১০০ জনের মৃত্যু