মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইসলামাবাদে আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১১, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১১ এলাকায় জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম ডন কে ইসলামাবাদ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

হামলার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা বেষ্টনীর পেছনে থাকা একটি গাড়ি আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

প্রত্যক্ষদর্শী আইনজীবী রুস্তম মালিক এএফপি কে বলেন, “আমি গাড়ি পার্ক করে কমপ্লেক্সের ভেতরে ঢুকতেই গেটের কাছে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই বিশৃঙ্খলা তৈরি হয়, সবাই দিকভ্রান্ত হয়ে ছুটতে থাকে। আমি গেটের পাশে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখি, বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়।”

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এ ঘটনাকে আত্মঘাতী হামলা হিসেবে উল্লেখ করেছেন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় প্রেসিডেন্ট জারদারি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, “এটি একটি সতর্কবার্তা। আমরা এখন যুদ্ধে আছি। যারা মনে করেন এই যুদ্ধ শুধু সীমান্ত অঞ্চলে সীমাবদ্ধ, আজকের হামলা তাদের জন্য একটি কঠোর বার্তা।”

তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে কাবুলের শাসকদের সঙ্গে সফল আলোচনার আশা করা বাস্তবসম্মত নয়।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শান্তি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান ড. মঈন খানের

মার্কিন বাণিজ্য চুক্তিতে বিএনপি-জামায়াতের সম্মতি ছিল: পররাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ায় আটক ৭২ বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফেরত

শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে ১১তম গ্রেড প্রদানের উদ্যোগ: গণশিক্ষা উপদেষ্টা

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কোথায় লড়বেন কে

লন্ডনের হিথ্রোতে তারেক রহমান, দেশে ফেরার প্রস্তুতি

হাদির মৃত্যুতে ইইউ ও যুক্তরাষ্ট্রের শোক

মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের অভেদ্য আকাশ প্রতিরক্ষা বলয়

বৃহস্পতিবার ঢাকার চলাচলে বিশেষ বিধিনিষেধ ডিএমপির