বুধবার , ৩ জুন ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১৬১ সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজে পকেট গেট বন্ধের নির্দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৩, ২০২৬ ৯:২২ পূর্বাহ্ণ

Spread the love

দেশের ১৬১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সার্বিক নিরাপত্তা জোরদারে একটিমাত্র প্রধান প্রবেশদ্বার ব্যবহারের কঠোর নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর. একই সঙ্গে প্রতিষ্ঠানের প্রধান গেট ও এর আশপাশের এলাকা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় রেখে নিয়মিত ভিডিও ফুটেজ পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে. সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে. অধিদপ্তর এই বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়ন এবং সে বিষয়ে অধিদপ্তরকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে.

জারিকৃত আদেশে বলা হয়, অধিদপ্তরাধীন ১৬১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বর্তমানে বিপুলসংখ্যক শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং এসব প্রতিষ্ঠানে সরকারের মূল্যবান ও ভারী যন্ত্রপাতিসহ ব্যাপক অবকাঠামোগত সম্পদ রয়েছে. সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা পর্যালোচনা করে দেখা গেছে, অনেক প্রতিষ্ঠানে একাধিক প্রবেশদ্বার বা পকেট গেট খোলা থাকায় অননুমোদিত ব্যক্তিদের অবাধ প্রবেশ ঘটছে এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে. এ অবস্থায় শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীরের ভেতরে আসা-যাওয়ার জন্য কেবল একটি প্রধান গেট প্রয়োজনীয় সময়ে খোলা রাখা এবং অন্য সব প্রবেশপথ নিয়ন্ত্রণে রাখাসহ কয়েকটি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের কথা বলা হয়েছে.

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রচার বন্ধ: টাকা বিতরণে ছয় মাসের জেল

গাজার যুদ্ধোত্তর পরিকল্পনায় হোয়াইট হাউসে বৈঠক ডাকলেন ট্রাম্প

ফেব্রুয়ারিতেই নির্বাচন, সংসদে হবে সংস্কার: সেলিমা রহমান

নির্বাচন পেছাতে কিছু দল চেষ্টা করছে: মির্জা ফখরুল

চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

ডাকসু নির্বাচনে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

“নির্বাচনের আগে গণভোটের কোনো প্রয়োজন নেই” — সালাহউদ্দিন আহমদ

বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়ন চার্লস কস্তে মারা গেছেন

সাইবার সুরক্ষা অধ্যাদেশে পরিবর্তন, ডিজিটাল আইনের সব মামলা বাতিল

বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির