সোমবার , ৩ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সুনামগঞ্জে উদ্ধার বিস্ফোরক, সিলেটে নিষ্ক্রিয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৫ ১:২০ অপরাহ্ণ

Spread the love

সুনামগঞ্জ থেকে উদ্ধার করা ডেটোনেটর ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক সিলেটে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। সোমবার সকালে কোম্পানীগঞ্জের তেলিখাল এলাকায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এগুলো নিষ্ক্রিয় করে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ অক্টোবর ছাতক উপজেলার ছনবাড়ী সীমান্ত এলাকা থেকে ২টি ডেটোনেটর, ২৫০ গ্রাম ওজনের বিস্ফোরক দ্রব্য এবং একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। নিরাপত্তার কারণে সেনাবাহিনীর বিশেষ দলের সহায়তায় বিস্ফোরকগুলো নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করা হয়, এবং রিভলবারটি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, ‘দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার এবং নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনায় ৬ সপ্তাহের শীর্ষে তেলের দাম

গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি, বিভ্রান্তিমূলক সমালোচনা নয়

অনলাইন ক্লাস নিয়ে বিশ্ব পরিস্থিতির ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

পড়াশোনা বাদ দিয়ে আন্দোলন গ্রহণযোগ্য নয়—শিক্ষামন্ত্রী

দেশবিরোধী অশুভ পরিকল্পনা প্রতিরোধে ঐক্যের ডাক

ফটিকছড়িতে আবারও ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান

গ্রামে ৮ থেকে ১৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে না

পুলিশের অধস্তন ফোর্সের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে; স্বরাষ্ট্র উপদেষ্টা

দীর্ঘ বিরতির পর বাংলাদেশে নেদারল্যান্ডস, শুরু হচ্ছে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ

ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী