শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিদেশি পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৭:১১ পূর্বাহ্ণ

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বেশ কিছু বিদেশি পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে কারখানা না গড়লে বিদেশি ওষুধ আমদানিতে ১০০ শতাংশ শুল্ক দিতে হবে।

এছাড়া সব ধরনের ভারী ট্রাকে ২৫ শতাংশ এবং রান্নাঘর ও বাথরুমের ক্যাবিনেটে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। আগামী সপ্তাহ থেকে সোফা ও গদিযুক্ত আসবাবপত্রেও ৩০ শতাংশ শুল্ক কার্যকর হবে।

ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, “বিদেশি আমদানি আমেরিকার উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করছে। স্থানীয় শিল্পকে রক্ষা করতেই এই পদক্ষেপ।”

ব্যবসায়িক মহল অবশ্য এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্স আগেই সতর্ক করেছিল, ট্রাক ও যন্ত্রাংশের বড় অংশ আসে মেক্সিকো, কানাডা, জাপানসহ মিত্র দেশগুলো থেকে। নতুন শুল্ক আরোপে খরচ বেড়ে যাবে এবং সরবরাহ শৃঙ্খলে চাপ তৈরি হবে।

এর আগে ট্রাম্পের শুল্কনীতি নিয়ে আদালত জরুরি ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তোলে। তবু তিনি দাবি করছেন, নতুন শুল্ক অভ্যন্তরীণ উৎপাদন বাড়াবে, বিনিয়োগ টানবে এবং যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক অর্থনীতিতে আরও শক্তিশালী করবে।

বিশ্লেষকদের মতে, এই নীতির সীমিত সুফল মিললেও এর নেতিবাচক প্রভাব বিশ্ব বাণিজ্যে দীর্ঘমেয়াদে দেখা দিতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সচিবালয়ের আগুন লাগার কারণ জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী সাইবার সন্ত্রাসীরা পুরো অনলাইনজুড়ে প্রচারণা চালালো তথাকথিত “জয় বাংলা” শ্লোগান লেখার কারণেই নাকি এদেরকে হত্যা করা হয়েছে

আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

কুমিল্লা-৪ আসন: হাসানাত আব্দুল্লাহ, মঞ্জুরুল আহসানের পাল্টাপাল্টি আপিল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে নীল প্যানেলের নিরঙ্কুশ জয়

মঞ্চে পড়ে গেলেন নাচতে গিয়ে :বিদ্যা বালান

সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড ক্রিকেট দল

পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান: ক্ষতি পোষাতে শনিবারেও ক্লাস

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু : মাহদী আমিন