বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ৪:২৩ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে ফিলিস্তিনি পাসপোর্টধারী ও আরও সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নিষিদ্ধ তালিকায় থাকা দেশগুলো হলো বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস ও সিরিয়া।

হোয়াইট হাউস জানায়, সংশ্লিষ্ট দেশগুলোর স্ক্রিনিং, যাচাই এবং তথ্য আদান-প্রদানে দীর্ঘদিনের ঘাটতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিষেধাজ্ঞা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এর আগে গত নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্র ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন কার্যক্রম স্থগিত করে। পরে ডিসেম্বরের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম জানান, নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশের সংখ্যা আরও বাড়িয়ে অন্তত ৩২টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প প্রশাসন কঠোর অভিবাসন নীতি অনুসরণ করছে। প্রশাসনের দাবি, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকি ও সহিংসতার ঘটনাই এসব কঠোর সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূল কারণ।

সূত্র: রয়টাস

সর্বশেষ - অপরাধ