শনিবার , ১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৫ ৫:৪১ পূর্বাহ্ণ

Spread the love

ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং সংরক্ষণের লক্ষ্যে আজ (১ নভেম্বর) থেকে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকরের ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

নিষিদ্ধকৃত সময়সীমায় ১০ ইঞ্চি বা ছোট জাটকা ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘন করলে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদফতরের বাস্তবায়নে ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ আহরণ, বাজারজাতকরণ ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এর আগে, ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষার জন্য ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ চালানো হয়েছিল।

পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশ সমন্বয়ে সাগর ও নদীতে জাটকা রক্ষায় অভিযান পরিচালিত হবে।

মৎস্য অধিদফতর দেশব্যাপী জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‌্যাব এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় কঠোরভাবে এ নিষেধাজ্ঞা কার্যকর করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আমরা দেশের শান্তি চাই : তারেক রহমান

সামরিক সক্ষমতায় এআই দিয়ে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলার চেষ্টা চীনের

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, এখন কে?

দোষারোপের রাজনীতিতে পেট ভরে না: যশোরে তারেক রহমান

গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবেন না: ট্রাম্প

বিদেশি সম্পদও জানাতে হবে প্রার্থীদের: দুদক চেয়ারম্যান

নিউইয়র্ক সিটিতে আজ অনুষ্ঠিত হচ্ছে মেয়র নির্বাচন

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে ইসি সভা শুরু

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মীর স্বামী রাব্বির স্বীকারোক্তি