বুধবার , ৪ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদ ভবনে হামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত চতুর্থ দিনে গড়িয়েছে। মঙ্গলবার যুদ্ধের তীব্রতা আরও বৃদ্ধি পেয়ে তেহরান, কোম এবং বৈরুতে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েলি ও মার্কিন হামলায় ইরানের পবিত্র শহর কোমে অবস্থিত বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, এই পরিষদই ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে রয়েছে। স্থানীয় গণমাধ্যম ভবনটি বিধ্বস্ত হওয়ার ফুটেজ প্রকাশ করলেও তাৎক্ষণিকভাবে হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা তেহরানে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের ১০টিরও বেশি সদর দপ্তর এবং কুদস বাহিনীর অসংখ্য স্থাপনা ধ্বংস করেছে। এ ছাড়াও রাষ্ট্রীয় রেডিও-টেলিভিশন ভবন এবং অভ্যন্তরীণ রুটের মেহরাবাদ বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। ইরান অভিযোগ করেছে যে, নাতানজে তাদের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করেও আক্রমণ চালানো হয়েছে। এদিকে, রেড ক্রিসেন্ট জানিয়েছে যে হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষ শহর ছেড়ে পালাতে শুরু করায় মহাসড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তাঁর জন্মশহর মাশহাদের ইমাম রেজা মাজারে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্র: ডন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

৫৪ হাজার প্রবাসীর ভোটার হওয়ার আবেদন

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস অনলাইন ও অফলাইন নিয়ে নির্দেশনা জানা যাবে আজ

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘পূর্ণ শক্তি’ দিয়ে হামলা অব্যাহত থাকবে

আরমানিটোলায় ৫ তলা ভবনের অংশ ধসে পড়েছে

শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ: স্থবির সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার

নাহিদ-তামিম নৈপুণ্যে পাকিস্তানকে অনায়াসে হারাল বাংলাদেশ

তিনবার বিচ্ছেদ, তবুও বিয়েতে বিশ্বাস অটুট শ্রাবন্তীর

ফ্ল্যাট নিয়ে বিরোধে টিভি কর্মকর্তাকে হত্যা: আটক চার